• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নচারী বন্ধু মহল’ এর উদ্বোধন

Lovelu / ২৬১ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার:

“বন্ধনে শান্ত, সেবাই শক্তি” এই স্লোগানকে সামনে রেখে এক ঝাঁক তরুন তরুনীর উদ্যাগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গঠন করা হয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “স্বপ্নচারী বন্ধু মহল”।

১৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯ টায় অর্ধশত সদস্য নিয়ে আনুষ্ঠানিক ভাবে মতলবের একমাত্র ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমির প্রাঙ্গনে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সাহায্যে ফ্রি ব্লাড ক্যাম্পিং “স্বপ্নচারী বন্ধু মহল”- সংগঠনটি ফিতা কেটে ও পায়রা উরিয়ে উদ্বোধন করেন লিটল স্কলার্স একাডেমির মান্যবর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম প্রধানীয়া।

ব্লাড গ্রুপ ক্যাম্পিং এ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

স্বপ্নচারী বন্ধু মহল সংগঠনের সভাপতি মো: রিহান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ফয়সাল খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বদিউল আলম বাবু, মোঃ শামীম ভূঁইয়া, মোঃ তানভীর হোসেন,সুমন চন্দ্র সাহা প্রমুখ।

লিটল স্কলার্স একাডেমির সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীদের
ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি মো: রিহান আহমেদ ও সাধারণ সম্পাদক মো: ফয়সাল খান।

সংগঠনের সভাপতি মো: রিহান আহমেদ বলেন, সামাজিক এবং শিক্ষামূলক কাজ আমরা সব সময় করে যাব ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদক মো: ফয়সাল খান বলেন,সমাজে যেখানে অনিয়ম থাকবে ঐখানেই আমরা সোচ্চার থাকবো,অনিয়ম কে সাধ্যের মধ্যে প্রতিহত করবো। সমাজের পিছিয়ে পরা মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category