• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আওয়ামী লীগ গঠিত হয়েছে……পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ২৩৪ Time View
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন,আওয়ামী লীগ একটি গণমুখী রাজনৈতিক দল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আওয়ামী লীগ গঠিত হয়েছে। ‘আওয়ামী লীগ সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে। দল যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।’ শেখ হাসিনা বাংলাদেশের দেশের উন্নয়নের কারিগর। তিনি এদেশের উন্নয়নের জন্য নিঃস্বার্থ কাজ করে যাচ্ছেন। যা বাংলাদেশেরতো বটেই, শেখ হাসিনার উন্নয়ন পৃথিবীর ইতিহাসে একটি রোল মডেল।

১৬ সেপ্টেম্বর( শনিবার) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন,’শেখ হাসিনার সময় দেশে যতো উন্নয়ন হয় তা অন্য কোনো সরকারের সময় হয় না। অন্য সরকারের সময়ে উন্নয়নের নামে লুটপাট হয়। তাই দেশের উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনাকেই দরকার।’

তিনি আরো বলেন, খুনি ও অগ্নিসন্ত্রাস করা যাদের অভ্যাস সেই রাজনৈতিক দলটি আবার যাতে ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

সাদুল্যাপুর ইউপি চেয়ারম্যান জোবাইর আজিম পাঠান স্বপন এর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা আব্দুল বাতেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, ছেঙ্গারচর পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী,সাদুল্যাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক প্রভাষক শরিফ হোসেন,সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক মিলন মুন্সি,সমাজসেবক মিজানুর রহমান বাচ্চু মেম্বার,সাদুল্যাপুর ইউনিয়ন মহিলালীগের সাধারন সম্পাদক আমেনা আক্তার রানু, ছাত্রলীগ গ্রীন বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category