• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ

Lovelu / ৯৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার (এজেন্ট-ব্যাংকিং) আউটলেটের উদ্যোগে এজেন্ট ব্যাংকের অডিটোরিয়মে গ্রাহক ও সুধী সমাবেশ সম্পন্ন হয়েছে।

১৪ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) বিকালে ছেংগারচর বাজার এজেন্ট আউটলেটের হল রূমে এ সমাবেশের আয়োজন করা হয়।

ছেংগারচর বাজার (এজেন্ট-ব্যাংকিং) আউটলেটের
স্বত্বাধিকার গোলাম কাদির মোল্লার সভাপতিত্বে ইসলামী ব্যাংক মতলব শাখার সিনিয়র অফিসার জাফর সাদিক ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার আবু জাফর সরকার ডালিম। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মতলব শাখার শাখা প্রধান মোহাম্মদ জামাল হোসেন, ব্যবসায়ী ডাঃ কাওসার মেহেদী প্রমূখ।

উক্ত সমাবেশে আউটলেটের গ্রাহক, ডিপোজিটর, ট্রিম ডিপোজিটর, রেমিটার, একাউন্ট হোল্ডার, সুধীজন সহ সকল শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে, ইসলামী ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপশি নিয়মিত ব্যাংকিং কাজগুলো নিজে সম্পন্ন করে এবং সবাইকে ব্যাংকিং কার্যক্রমে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহবান জানান। সেই সাথে আমন্ত্রিত সুধীবৃন্দ ব্যবসা ও ব্যাংকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category