• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

দারিদ্র্য বিমোচনের নামে ঋণ দিয়ে গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে: অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২৩৬ Time View
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল এমপি  বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের অনিয়মে অভিযোগে মামলা চলছে। বেসরকারি ঋণ প্রদান প্রতিষ্ঠান গুলো দারিদ্র্য বিমোচনের নামে ঋণ দিয়ে গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে। কোথাও গরিব মানুষের উন্নয়ন হয়নি।পল্লী এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঞ্চয় ও অর্জিত অর্থ লেন-দেন ও রক্ষণাবেক্ষণ, ঋণ ও অগ্রিম প্রদান এবং বিনিয়োগের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক নামে একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি প্রতিষ্ঠা করলেন পল্লী সঞ্চয় ব্যাংক। আজ পল্লী সঞ্চয় ব্যাংকের সুফল ছড়িয়ে পড়েছে সারা দেশে। বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সেবা দিচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাংকের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন করে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে নিষ্টার সাথে কাজ করতে হবে। 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের মতলব উত্তর শাখার কর্মকর্তা /কর্মচারী ও উপকারভোগী সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো ও বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  অগ্নি সন্ত্রাসীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। জাতীয় সংসদ নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। কারণ, জ্বালাও পোড়াও আর জঙ্গিবাদের দোসরদের এই দেশের মানুষ দেখতে চায় না। বিএনপি নির্বাচন নয়, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে।
এমপি  বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করার জন্য চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। বর্তমান সরকারের আমলে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার তা দিতে পারেনি। এ দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে  নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এজন্য সকল নেতাকর্মীকে জনসাধারনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
 ১০ সেপ্টেম্বর(রবিবার) উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্হাপক মোঃ আতি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন ছেংগারচর পৌর সভার মেয়র আলহাজ্ব মো: আরিফ উল্ল্যাহ সরকার,পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ শরীয়ত উল্লাহ সায়েম, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার আলাউদ্দিন,চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজিকান্দি  ইউপির চেয়ারম্যান ইন্জিনিয়ার রেজাউল করিম,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো.জহির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নূর নবী খান , সাংবাদিক  আরাফাত আল-আমীন, নজরুল ইসলাম নজির, কানন রানী শীল প্রমুখ।
সবশেষে উপকারভোগী মাঝে ঋণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category