• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

ছেংগারচর পৌরসভায় টিসিবি পণ্য বিক্রি

ক্রেতাদের মাঝে বেশি করে জিনিসপত্র কিনে রাখার প্রবণতা আছে…মেয়র মো. আরিফ উল্ল্যাহ সরকার

Lovelu / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশেন ন্যায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা মিলনায়তনে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ১১শ’ পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন- পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব মো. আরিফ উল্ল্যাহ সরকার।

মো. আরিফ উল্যাহ সরকার বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকতে কোনও মানুষ কষ্টে থাকবে না। ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের এক কোটি মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে।

মেয়র মো. আরিফ উল্যাহ সরকার বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও প্রভাব পড়েছে। ক্রেতাদের মাঝে বেশি করে জিনিসপত্র কিনে রাখার প্রবণতা আছে। এতে বাজারে হঠাৎ চাপ বাড়ে। স্বাভাবিকতা থাকলে দাম বাড়ার কোনও কারণ নেই।

এ সময়, উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুল মান্নান বেপারী, আমান উল্লাহ সরকার, শাহজাহান মোল্যা, মো. সবুজ সরকার, মো. শাহজালাল মুফতি, আনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকলিমা বেগম, সালমা পাটোয়ারী, নুরুন নাহার বেগম’সহ কাউন্সিলরবৃন্দ ও পৌসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category