• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

স্বাধীনতাবিরোধী, খুনি ও অগ্নিসন্ত্রাসীরা যাতে ক্ষমতায় ফিরতে না পারে সতর্ক থাকতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ৩৪০ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন,বিএনপি-জামায়াত জোট বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তথাকথিত আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ উজাড় করেছে।কাজেই এই দলটাকে বাংলার মানুষ চিনে।স্বাধীনতাবিরোধী, খুনি ও অগ্নিসন্ত্রাসীরা আবার যাতে ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বোরচরে হাজী ইউনুস আলী হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আওয়ামী লীগ একটি গণমুখী দল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এটি গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে। দল যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। আমরা এ স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছি এবং একে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।’

 

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়ালি উল্যাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আলমগীর খন্দকার,চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহেরী ইয়াছমিন,নির্বাহী প্রকৌশলী(এলজিইডি) আহসান কবির,নির্বাহী প্রকৌশলী(জনস্বাস্থ)আবু মুছা ফয়সাল, ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী মনির হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদউল্যাহ মাষ্টার,এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী,চারকাশিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান বকাউল, সমাজসেবক বজলু দেওয়ান,স্কুলের প্রধান শিক্ষক আলী আজম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category