• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সভাপতি- আশ্রাফ আলী,সম্পাদক- কামরুল হাসান

ইন্দুরিয়া হাই স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

Lovelu / ২৪৫ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের সর্বপ্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে।

১ সেপ্টেম্বর ( শুক্রবার) সকাল ১০টায় বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাকক্ষে এক সাধারণ সভায় ১৯৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শিক্ষানুরাগী মো: আশ্রাফ আলীকে সভাপতি এবং ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছেঙ্গারচর সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ কামরুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলো: ১৯৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো: মনির হোসেন কে সিনিয়র সহ-সভাপতি ,২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো: সিরাজুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক, ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মনির হোসেন কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আশ্রাফ আলী বলেন, আমাদের বিদ্যালয়টি ১৯৩৯ খ্রি: প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ দিনের স্বপ্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা।আজ স্বপ্ন পূরন হলো এবং সকলের সহযোগিতা কামনা করছি।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন শিক্ষামূলক সহযোগিতা এবং বিদ্যালয়ের গঠনমূলক উন্নয়ন করতে সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ কামরুল হাসান।

খুব শ্রীগ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষনা হবে বলে জানিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category