• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline
মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু 

ফরিদগঞ্জের কৃতি সন্তান লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য হাবিবুর রহমানের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেসক্লাবের শোক

Lovelu / ৪৫০ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

প্রেস রিলিজ:
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, ‘বিলেত’ ম্যাগাজিনের বিজনেস এডিটর হাবিবুর রহমানের পিতা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, আবু তাহের এর মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য, আবু তাহের ২ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে ঢাকা সিএমএইস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। ১৩ আগস্ট তিনি ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার, ফরিদগঞ্জ সাপুয়া গ্রামে। ৩ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টায় জানাজা শেষে গ্রামের পারিবারিক গোরস্থানে মরহুমকে সমাহিত করা হবে।
মরহুমের বড় ছেলে হাবিবুর রহমান তাঁর বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category