• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে— ড. মোহাম্মদ জালাল উদ্দিন

Lovelu / ২১০ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। দেশ একাত্তর সালে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ ও মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার চেতনা নিয়ে সংগ্রাম-লড়াই করেছিল। সেই জায়গায় ফিরে যেতে হবে এবং গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে। ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা ফ্যাসিজম কায়েম করেছে। তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং জনগণের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের উপজেলার লুধুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। বাংলাদেশের মানুষ ভালো নেই। গুম, খুন ও দুর্নীতিতে দেশের সাধারণ মানুষ ভয়ংকর পরিস্থিতির মধ্যে রয়েছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটাতে মতলব বিএনপি ঐক্যবদ্ধ।

ড. জালাল উদ্দিন আরো বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়েছে। দেশে বিদ্যুৎ নেই, কয়লা নেই। কয়লার অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। অথচ তারা (আওয়ামী লীগ) সংসদে বলেছিল, দেশে এত পরিমাণ বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নেওয়ার কোনো লোক থাকবে না! বিদ্যুতের এখন কি অবস্থা? সারাক্ষণ লোডশেডিং থাকে। এই সরকার সর্বদা মিথ্যা কথা বলে। দেশের মানুষ এদের ছল-চাতুরী এবং মিথ্যা জেনে গেছে। দেশের মানুষ এদের আর বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এই সরকার নানাভাবে কটূক্তি করে। অথচ শেখ হাসিনাকে বিদেশ থেকে বাংলাদেশে আসার ব্যবস্থা করেছিলেন শহীদ জিয়া, তাকে বাংলাদেশের রাজনীতি করার সকল সুযোগ সুবিধা করে দিয়েছিলেন। আজ এই সরকার ভুলে গেছে; কাজেই আর দেরি নয়, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে।

মতলব উত্তর উপজেলন বিএনপি’র সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল হক জিতু, বিএনপি’র সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিন উপজেলার বিএনপি’র সভাপতি এনামুল হক বাদল, ছেংগারচর পৌর বিএনপি’র সভাপতি নান্নু প্রধান, মতলব দক্ষিণ পৌরসভা বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেদুজামান টিপু, মতলব উত্তর ছাত্র দলের সভাপতি নুরুল হুদা ফয়েজী।

এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category