• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি ফুল বাগানে রূপান্তর করতে চেয়েছিলেন…. অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন,মানুষের মৌলিক অধিকার–খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিতকরণের মাধ্যমে মানুষের অভাব- অনটন, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণ এবং উন্নত জীবনের লক্ষ্যে বঙ্গবন্ধু ছিলেন বদ্ধপরিকর ও অগ্রগামী ব্যক্তিত্ব। তিনি একটি ধ্বংসস্তূপ থেকে প্রত্যেকটি সেক্টরের উন্নয়ন সাধনের মাধ্যমে বাংলাদেশকে একটি ফুল বাগানে রূপান্তর করতে চেয়েছিলেন। জীবনের পুরোটা সময় এদশের মানুষের মঙ্গলের জন্য ব্যয় করা বঙ্গবন্ধু চেয়েছিলেন ‘সোনার বাংলা’ গড়তে।

২৪ আগষ্ট বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য তাঁর জীবনের অর্ধেক সময় কারাভোগ করেছেন। তিনি সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। বঙ্গবন্ধু বাঙালি জাতি তথা বিশ্বের অবিসংবাদিত নেতা।

ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত)আলহাজ্ব নুরুদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির,চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন ও তাসলিমা আক্তার আখি,ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমতউল্লা চৌধুরী,ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী লীগের নেতা ইব্রাহিম মিয়া, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবির হায়াত শিহাব, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনির হোসেন,উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক নুরুন্নবী খান,মাজহারুল খান তামিম,ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবু তাহের প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category