• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলবে ত্রাণ তহবিলের চেক ও ঢেউটিন বিতরণ

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দেশ ও জনগণের জন্য কাজ করেন….. অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৪৮৮ Time View
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, বিশ্ব মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দেশপ্রেমী মানুষ। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দেশ ও জনগণের জন্য কাজ করেন। তিনি তাঁর নিজের ত্রাণ তহবিল থেকে দেশের প্রতিটি অঞ্চলের অসহায় নেতাকর্মীদের জন্য সহায়তা পাঠাচ্ছেন। এটাই হল বাস্তব কর্মী বান্ধব নেত্রী। তিনি সবসময় মানুষকে সেবা করা ও দেশের উন্নয়নের কথা চিন্তা করেন।

২২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দলীয় নেতৃবৃন্দ ও দুস্থদের মাঝে সহায়তার চেক ও ঢেউটিন বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন রুহুল এমপি আরো বলেন, বিএনপি জামায়াতের বিশ্বের কয়েকটি দেশে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। নির্বাচন আসলেই তারা দেশে নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। পাশের দেশ ভারতের তালিকায়ও তারা সন্ত্রাসী দল বলে আখ্যায়িত আছে। তাই সন্ত্রাসী দলকে জনগণ কখনোই ক্ষমতায় বসাবে না। আওয়ামী লীগ শান্তির প্রতিক, উন্নয়নের প্রতিক, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করার জন্য চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। বর্তমান সরকারের আমলে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান তপুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র মোঃ আরিফ উল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব।

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত মোঃ মজনু মেম্বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category