• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলবের খাদেরগাঁওয়ে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভা

সংবিধানের বাহিরে গিয়ে জ্বালাও পোড়াও আন্দোলন করে লাভ নেই —– নূরুল আমিন রুহুল এমপি 

Lovelu / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ 
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন,সংবিধানের বাহিরে গিয়ে কোনো কুৎসা রটিয়ে, জ্বালাও পোড়াও আন্দোলন করে লাভ নেই।  আওয়ামীলীগ সরকার দারিদ্র বিমোচন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, আইসিটি, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নতি করেছেন। 
আজসোমবার (২১ আগস্ট) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।, বিএনপি একবার আমেরিকার দিকে তাকিয়ে থাকে। আরেকবার ভারতের দিকে তাকিয়ে থাকে। কিন্তু ইন্টারন্যাশনাললী তাদেরকে কেউ ভরসা দিচ্ছেন না। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তাই এই সোনার বাংলা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
তিনি আরওবলেন, আওয়ামীলীগে কোন গ্রুপিং নেই, আওয়ামীলীগ এক এবং অভিন্ন। তাই আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে নির্বাচিত করতে হবে। আমি ক্ষমতায় থাকা কালীন সময়ে এই মতলবের জনগণ শান্তিতে ঘরে ঘুমিয়েছে। আমার নির্বাচনী এলাকায় কোন মিথ্যা মামলা, হামলা এবং নির্যাতনের শিকার হয়নি কেউ। তাই আগামী দিনে শান্তি শৃংখলা বজায় রাখতে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (এসি মিজান), উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. লোকমান হোসেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন, মতলব পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া তালুকদার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন কালু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি তালুকদার এবিএম মুসা, মতলব পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক মিয়াজী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ঢালী, যুবলীগ নেতা নুরে আলম জিকু, হিরন তালুকদার, ছাত্রলীগ নেতা শাহজালাল।
এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category