• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলবে বেরাতে এসে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু

Lovelu / ২৬৭ Time View
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :

চাঁদপুরের মতলব উত্তরে বেরাতে এসে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আহনাফ মিয়া (১৯) নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত যুবক মিরপুর সাড়ে এগারো নাম্বার এলাকার আজগর আলীর ছেলে।

জানা যায়, ১৯ আগষ্ট শনিবার আহনাফ তার বন্ধু মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার সিয়ামের সাথে তার বাড়িতে বেরাতে আসে। পরদিন রবিবার সকালে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার মেঘনা নদীতে গোসল করতে যায় ৪ বন্ধু।আহনাফ পানিতে ডুবে আর না উঠেনি । পরে স্থানীয়রা তাকে উঠিয়ে ১১ টা ২০ মিনিটে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

বন্ধুরা জানায় সে সাঁতার জানত না। আহনাফ ৩ ভাইদের মধ্যে দ্বিতীয়। সে এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে।

পরে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই আব্দুল আউয়াল লাশ থানায় নিয়ে আসে।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, এ বিষয়ে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্ররন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category