• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে 'স্কুল মিল্ক ফিডিং' কর্মসূচির শুভ উদ্বোধন

শেখ হাসিনা ক্ষমতায় না আসলে বাংলাদেশের এই উন্নয়নের ধারা ব্যহত হবে…..পরিকল্পনার প্রতিমন্ত্রী

Lovelu / ২৬৬ Time View
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

মাহবুব আলম লাভলু:

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক আলহাজ্ব ড. শামসুল আলম এসব কথা বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের দেশের উন্নয়নের কারিগর। তিনিই এদেশের উন্নয়নের জন্য নিঃস্বার্থ কাজ করে যাচ্ছেন।যা বাংলাদেশেরতো বটেই,পৃথিবীর ইতিহাসে একটি রোল মডেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না আসলে বাংলাদেশের এই উন্নয়নের ধারা ব্যহত হবে।

২০ আগস্ট (রবিবার) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টরকি সরকারী প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের ‘স্কুল মিল্ক ফিডিং’ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,‘ শেখ হাসিনা শুধু দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকই করেননি, এ আধুনিক শিক্ষাকে গ্রহণ করতে শিশুদের মেধার বিকাশের প্রয়োজন। আর তাই আদর্শ খাদ্য হিসাবে শিশুদের মাঝে বিনা মূল্যে দুধ প্রদান করছেন।’

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রানী সম্পদ অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এবং সমাজ সেবক সগির আহমেদ সরকারের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেরা নির্বাহী অফিসার আশরাফুল হাসান,ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার,এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম আজাদ,মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন,উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন,স্কুল পরিচারনা কমিটির সভাপতি সমাজ সেবক গোলাম কিবরিয়া স্বপন দেওয়ানজি,প্রধান শিক্ষক বিল্লাল হোসেন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্প্রসারন কর্মকর্তা ডা. তানিম মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ প্রধান,আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান সেলিম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আতিকুল ইসলাম আতিক,আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন প্রধান, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান মুকুল সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, আওয়ামীলীগ নেতা ভুলন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category