• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলবে জাতীয় শোক দিবস পালন

বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির মহানায়ক…মো:মিজানুর রহমান

Lovelu / ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর -২(মতলব উত্তর -মতলব দক্ষিণ)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো:মিজানুর রহমন(এসি মিজান) বলেছেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির মহানায়ক। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। তিনি আমাদেরকে একটি স্বাধীন-সার্বভৌম দেশ ও জাতি হিসেবে একটি পরিচয় দিয়েছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেছেন। ঘাতকদের হাতে শহীদ তিনি তার স্বপ্ন পূরন করে যেতে পারেননি।

মঙ্গলবার (১৫ আগস্ট) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ।

মো: মিজানুর রহমান বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এ দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রকে সোনার বাংলায় পরিণত করতে বঙ্গবন্ধু নিরলসভাবে কাজ করেছেন। তাকে হত্যার মধ্য দিয়ে চলমান অগ্রযাত্রাকে বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে শেখ হাসিনার স্বপ্ন লালিত উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বছর শেষেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য কাজ করতে হবে। দলীয় সাবান নেত্রী নৌকা যার হাতে তুলে দিবেন আমরা সকল নেতা কর্মী তার পক্ষে কাজ করবো।

চাঁদপুর -২(মতলব উত্তর -মতলব দক্ষিণ)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো:মিজানুর রহমন(এসি মিজান) মতলব উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণকালে বাগানবাড়ী ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল আল মামুন , ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ।

কলাকান্দা ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বোরহান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদকগোলাম কাদির মোল্লা, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ।

ফরাজীকান্দি ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ।

জহিরাবাদ ইউনিয়নে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, যুগ্ন সাঃ সম্পাদক , ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ।।

বিভিন্ন ইউনিয়নের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশকাল মো: মিজানুর রহমানের সঙ্গী সফর ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাজহারুল ইসলাম মিজান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক যুবায়ের বাবু , সাকিল খান, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সৌরভ , পৌরসভা ছাত্রলীগের আহব্বায়ক রাজীব মিঁয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহব্বায়ক মুরাদ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আলি নুর বেপারী, কলেজ শাখার সাবেক সাঃ সম্পাদক শাহাদাত। কলাকান্দা যুবলীগের সাবেক সভাপতি রবিউল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category