• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলবে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া

সরকার স্বাধীন দেশ ও জাতিকে সঠিকভাবে গড়ে তুলতে চায় — অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২৫৯ Time View
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, জাতির পিতা দেশকে স্বাধীন করেছেন এবং সরকার স্বাধীন দেশ ও জাতিকে সঠিকভাবে গড়ে তুলতে চায়।

১৩ আগস্ট দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ কলেজ এর এইচএসসি-২০২৩ইং পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, উন্নত, যোগ্য ও সমৃদ্ধ জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। রবিবার তিনি বলেন, আমরা দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, উন্নত, দক্ষ, সমৃদ্ধ বাঙালি জাতিকে জ্ঞানের মাধমে গড়ে তুলব এবং জাতির পিতার স্বপ্ন পূরণ করব।


নূরুল আমিন রুহুল এমপি বলেন, বিশ্ব এগিয়ে চলেছে, আমরা অগ্রসরমান বিশ্বের সাথে এগিয়ে যেতে চাই, জাতির পিতার স্বপ্ন ছিল দেশ উন্নত ও সমৃদ্ধ হবে এবং মাথা উঁচু করে বিশ্ব অঙ্গনে চলবে, আমরা দেশকে সেভাবেই গড়তে চাই।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে এবং প্রভাষক মেহেদী মাসুদ এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ।

আরো বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, প্রভাষক মোঃ সালাউদ্দিন, প্রভাষক মারুফ হাসান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হানিফ অভি, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, প্রাক্তন ছাত্র সাকিব দেওয়ান প্রমুখ।

মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী শিরিনা আক্তার, জুথি আক্তার, মারিয়া আক্তার। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ সোলাইমান। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category