• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ -কমিটির সদস্য হলেন মতলবের আনিসুজ্জামান শিশির

Lovelu / ২১১ Time View
Update : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
 বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (২৪ জুলাই) অনুমোদন দেন।
উপ- কমিটিতে অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ কে সদস্য সচিব করে ৫৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে মতলবের কৃতিসন্তান আনিসুজ্জামান শিশির বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ – কমিটির সদস্য নির্বাচিত করায় আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ছাত্র জীবন থেকেই আনিসুজ্জামান শিশির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের একজন কর্মী হিসেবে পরিচ্ছন্ন রাজনীতি করে আসছেন।
তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১/১১ তে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে ঢাকার রাজপথে কাজ করেছেন লড়াকু সৈনিক হিসেবে। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামজিক ও উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত।
ছবি:শিশির


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category