• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে সরকারের উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ

বিএনপি-জামায়াত যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের দুর্ভোগ হয়েছে… মো:মিজানুর রহমান

Lovelu / ১৮০ Time View
Update : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

মাহবুব আলম লাভলু:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (এসি মিজান) বলেছেন ‘নৌকায় ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হয়। বিএনপি-জামায়াত যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের দুর্ভোগ হয়েছে। আপনারা নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেবা করার সুযোগ করে দিয়েছেন বলেই দেশের এত উন্নত হয়েছে। সাড়ে ১৪ বছরে বিরাট পরিবর্তন হয়েছে। অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে চলছেন।

২৯ জুলাই শনিবার সকালে উপজেলার চরপাথালিয়া বেরী বাঁধের উপর স্থানীয় নেতৃবৃন্দ আয়োজিত পথসভায় প্রধান অতিথির হিসেবে  তিনি এসব কথা বলেন।

মো: মিজানুর রহমান বলেন নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। মানুষও সব সময় নৌকায় ভোট দিতে আগ্রহী । দেশে গণতান্ত্রিক ধারা এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

তিনি আরোও বলেন শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আসুন সকল মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে কাজ করি। তিনি বলেন, আগামী নির্বাচনে আমি নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী। তবে প্রধানমন্ত্রী যাকেই নৌকা দিবে আমরা সবাই তাকেই বিজয়ী করার লক্ষ্যে কাজ করবো।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ইকবাল হোসেন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আঃ ছাত্তার, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান, সাবেক ছাত্রনেতা শাহাদাত খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলীপুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়াশিম কুমার জনারদন, ছাত্রলীগ নেতা মাছুম, রাজিব, সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথ সভাশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান বিভিন্ন স্থানের দোকান ও পথচারীদের মাঝে সরকারের উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category