• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলবে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুঃ মায়ের আহাজারি

Lovelu / ২১৮ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় পানিতে ডুবে শিশু রাইসা মনি (০১) মৃত্যুবরণ করেছেন। কন্যা সন্তানকে হারিয়ে মায়ের আহাজারি। নানা সিরাজ ভূইয়ার বাড়িতে শোকের মাতম।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে অন্যান্য দিনের মতোই খেলাধুলা করছিলো শিশু রাইসা। পাশেই বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন মা নাসরিন বেগম। হঠাৎ করে রাইসাকে দেখতে না পেয়ে মেয়েকে খোঁজা শুরু করলে ঘরের কোনায় বৃষ্টির পানি জমিয়ে রাখা বালতিতে শিশু রাইসাকে পরে থাকতে দেখে ডাক চিৎকার দিলে আশেপাশের প্রতিবেশীরা এসে তাকে তাৎক্ষণিক মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিত করে রাইসার মা নাসরিন বেগম বলেন’ মঙ্গলবার সকালে আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম, আমার পাশেই খেলছিলো রাইসা। ঝাড়ু দেওয়া শেষে ঝাড়ু রেখে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজে দেখি ঘরের পাশে রাখা বৃষ্টির পানি জমানো বালতিতে পরে আছে রাইসা। পরে ডাক চিৎকার দিলে প্রতিবেশী খোরশেদ আলম ঝাকিয়ে তার পেটে পানি বের বের করার চেষ্টা করেন। কিন্ত রাইসার কোনো সাড়া না পাওয়ায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আদরের শিশুসন্তানকে হারিয়ে বার বার জ্ঞান হারাচ্ছেন মা নাসরিন বেগম। কান্নায় ভেঙ্গে পরছে রাইসার নানী বাড়ি এলাকার স্বজনেরা।

রাজু- নাসরিন দম্পতীর ঘড়ে দ্বিতীয় সন্তান হিসেবে জন্মেছিলেন রাইসা। ৫ বছর বয়সী বড়ভাই তার বোন হারানোর বিষয়টি কোনোভাবেই বুঝে উঠতেই পারছেন না। তবে দীর্ঘদিন ধরে বাবার সাথে দূরত্ব থাকায় তারা নানীর বাড়িতেই অবস্থান করছিলেন।তাদের দাদার বাড়ী গাজিপুরের টঙ্গী এলাকায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category