• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ছেংগারচর পৌর সভায় নৌকার পক্ষে গণসংযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছেন … মো: মিজানুর রহমান

Lovelu / ২১৯ Time View
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক  :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী লায়ন মোঃ আরিফ উল্ল্যাহ সরকারের (নৌকা মার্কার) পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) সারা দিন আওয়ামী লীগের পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ গণসংযোগ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক,উপজলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর – ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: মিজানুর রহমান(এসি মিজান)।

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌরসভার সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জি, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সহায়ক সদস্য আলীনূর বেপারি, যুবলীগ নেতা মুরাদ হোসেন, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর,পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, যুবলীগ নেতা হারুন, কাউছার আলম,ছাত্রলীগ নেতা রাজিবসহ মহিলা আ’লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে সাংবাদিকদের বলেন মো:মিজানুর রহমান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। ছেংগারচর পৌরসভার উন্নয়নে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।

তিনি আরোও বলেন নৌকা হচ্ছে উন্নয়নের মার্কা। নৌকা জয়লাভ করলেই উন্নয়ন হয়। আপনারা ছেংগারচরবাসী যদি উন্নয়ন চান তাহলে নৌকা মার্কায় ভোট দেওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। আগামী ১৭ জুলাই সবাই একটি করে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। আমি শতভাগ আশাবাদী ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার জয় হবে।

তিনি আরো বলেন, নৌকার মেয়র প্রার্থী আরিফ উল্লাহ সরকার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষিত, মার্জিত, ভদ্র ও সৎ ব্যাক্তি। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।পক্ষান্তরে নূরুল হক সরকার বিএনপির বহিষ্কৃত নেতা।সে একসময় আ’লীগ ও জাতীয় পাটি করতো। সে সুবিধাবাদী লোক। তার অত্যাচারে পৌরবাসী অতিষ্ঠ, এটা সবাই জানে। তাকে কেউ ভোট দিবে না।আপনারা নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আরিফ উল্লাহকে বিজয়ী করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category