• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে সেলাই মেশিন, চেক, হুইল চেয়ার ও চাউল বিতরণ

বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে…অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২১১ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি সেক্টরে তিনি উন্নয়ন হচ্ছে। সামাজিক সুরক্ষায় বরাদ্দ দিয়েছেন অনেক বেশি। এতে করে সমাজের দুস্থ মানুষগুলো সরকারি সুবিধা পাচ্ছেন। যা বিগত দিনে কোন প্রধানমন্ত্রী করেন নি।

রোববার ( ২ জুলাই) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের দুস্থ কর্মীদের মাঝে সেলাই মেশিন, প্রধানমন্ত্রীর অনুদানের চেক, ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,মাদ্রাসায় চাউল বিতরণ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মতলবেও ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা ঘাট, স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, কৃষকদের উন্নয়ন, জেলেদের উন্নয়ন সহ নানান খাতে উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে। তাহলেই আমরা পৌছে যাব স্মার্ট বাংলাদেশে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান তপুর উপস্থাপনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, চাঁদপুর জেলা পরিষদের মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মতলব উত্তর উপজেলার দুস্থ কর্মীদের মাঝে ১২ টি সেলাই মেশিন ১২, ৫ টি হুইল চেয়ার ও ৩১ টি মাদ্রাসায় ৩৬ টন জিআরও চাউল বিতরণ করেন এমপি নুরুল আমিন রুহুল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category