• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণা

পৌরসভার মানুষের ভাগ্য উন্নয়ন হবে নৌকার হাত ধরে…সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান

Lovelu / ৫১১ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারের পক্ষে ছেংগারচর বাজারে গণসংযোগ করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান’সহ নেতাকর্মীরা।

বুধবার (২৮ জুন) বিকেলে মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিভিন্ন স্থানে প্রচার ও গণসংযোগ চালানো হয়।

এ সময় তারা ছেংগারচর বাজার সহ দলীয় বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন ও প্রচারণা চালান।

এসময় ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার’সহ দলীয় নেতা কর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন।

গণসংযোগে মোঃ মিজানুর রহমান বলেন, নৌকার হাত ধরেই গড়ে উঠেছে আজকের উন্নত ছেংগারচর পৌরসভা। আবারও এই পৌরসভার মানুষের ভাগ্য উন্নয়ন হবে নৌকার হাত ধরে। যার কারিগর হবেন আমাদের প্রার্থী আরিফ উল্যাহ সরকার।`

তিনি বলেন, ‍‍`প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছর যে উন্নয়ন করেছেন, তার সবচাইতে বেশি সুবিধাভোগী আমরা এ অঞ্চলের মানুষ। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর মত এত বড় একটি মেগা প্রজেক্ট সম্পন্ন করতে পেরেছি। এখন মতলব-ঢাকা চলাচলের জন্য সড়ক পথের কাজ চলছে। অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে। নৌকার হাত ধরে থাকলে এভাবেই এগিয়ে যাবো আমরা।‍‍`

তিনি বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আরিফ উল্যাহ সরকারকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস আরিফ উল্যাহ হবেন ছেংগারচর পৌরসভার উন্নয়নের নতুন কারিগর। আর এ জন্য পৌরবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে।

মিজানুর রহমান বলেন, ‍‍ছেংগারচর পৌরসভার উন্নয়নের জন্য আরিফ উল্যাহ সরকারকে নির্বাচিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। আরিফ উল্যাহ সরকারের মতো সৎ, যোগ্য, মেধাবী, নির্লোভ ও বিচক্ষণ প্রার্থী আর নেই। বিগত সময়ে পৌরসভার উন্নয়নে যত ঘাটতি হয়েছে, নির্বাচিত হলে সব পুষিয়ে দেবেন তিনি। প্রধানমন্ত্রী ছেংগারচরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছেন। তাই পৌরবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।‍‍


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category