• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

কাল ছেংগারচর পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Lovelu / ২৮২ Time View
Update : রবিবার, ২৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কাল সোমবার (২৬ জুন)। এরই মধ্যে প্রচার-প্রচারণায় অনানুষ্ঠানিক সভা-সমাবেশে এলাকা মাতিয়ে তুলেছেন প্রার্থীরা। গরমকে উপেক্ষা করে পৌর সদরের প্রতিটি পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের মন জয় করতে নানা কৌশল অবলম্বন করছেন। কেউ পায়ে হাত দিয়ে সালাম করছেন, আবার কোনো কোনো প্রার্থী মাথা নুইয়ে দোয়া নিচ্ছেন বয়স্কদের।

গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছ থেকে তার পক্ষে রায় নেওয়ার প্রতিশ্রুতিও আদায় করে চলেছেন। আসন্ন ১৭ জুলাই নির্বাচনে বিজয়ী হলে সব ধরনের সুযোগ-সুবিধাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকবেন- এমন অঙ্গীকার করে মাঠ চষে বেড়াচ্ছেন তারা।

অন্যদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, পৌর সদরের হোটেল-রেস্তোরাঁয় চায়ের আড্ডাও জমে উঠছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের নানা চুলচেরা বিশ্নেষণের ঝড় বইছে চায়ের কাপে।

ছেংগারচর পৌরসভা নির্বাচনে চার মেয়র প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফ উল্যাহ সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সেলিম হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার ও আবদুল ওয়াদুদ মাষ্টার।
তা ছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৬৩ জন।

ছবি-০১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category