• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলবে দুইনলা বন্দুক, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ  ডাকাত আটক

Lovelu / ২৬৬ Time View
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

চাঁদাপুর জেলার মতলব উত্তরে ০১টি দুইনলা বন্দুক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৪ জুন) আনুমানিক ভোর ৪ ঘটিকায় মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামে  বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও ডাকাত আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জুন) আনুমানিক ভোর ৪ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন এখলাছপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বাড়িতে তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত  ০১টি দুইনলা বন্দুক, ০১টি রামদা, ০১টি চাইনিজ কুড়াল, ০৩ টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা ১। মোঃ আরিফ হোসেন, (২৩) ২। সাব্বির হোসেন, (১৯) ও ৩। ইমন হোসেন, (১৯) সকলেই চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন এখলাসপুর গ্রামের বাসিন্দা।

উক্ত এলাকাটি চাঁদপুর হতে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূন্য হওয়ার সুযোগ কাজে লাগিয়ে একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে মোহনপুর হতে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বলগেট, কার্গোজাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করত এবং অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করত মর্মে তথ্য পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category