• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

সভাপতি মামুনুর রশিদ পাঠান সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ 

ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ত্রি- বার্ষিক সাধারণ সভা সম্পন্ন 

Lovelu / ৪৬৯ Time View
Update : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ত্রি- বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ জুন) ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক সাধারণ সভায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া দিনের প্রথম অধিবেশনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের  প্রতিষ্ঠা বার্ষিকী পর্ব সম্পন্ন হয়। প্রথম অধিবেশনে 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমুন নেছা,  উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ।

দিনের দ্বিতীয় অধিবেশনে বিদায়ী কমিটির সভাপতি কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন এর সঞ্চালনায় শুরু হয় সাধারণ সভার কার্যক্রম।  সাধারণ সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাব’র পরবর্তী তিন বছরের জন্য  সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।  দুটি পদের বিপরীতে দুই জন সভাপতি প্রার্থী ও চারজন সাধারণ সম্পাদক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৫৩ জন। সভাপতি পদে ভোটের ব্যবধানে দৈনিক মানবজমিন’র ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর দর্পন’র ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামাল কে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন দৈনিক ইনকিলাব পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা এবং দৈনিক চাঁদপুর কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ পাঠান। সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয় দৈনিক আনন্দ বাজার পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর কন্ঠ’র নিজস্ব প্রতিনিধি নুরুল ইসলাম ফরহাদ। সাধারণ সম্পাদক পদে অপর তিনজন  প্রার্থী ছিলেন, দৈনিক চাঁদপুর কণ্ঠ’র ফরিদগঞ্জ ব্যাুরো প্রধান প্রবীর চক্রবর্তী, দৈনিক চাঁদপুর প্রবাহ’র ফরিদগঞ্জ প্রতিনিধি আমান উল্লাহ আমান,  দৈনিক চাঁদপুর বার্তা ফরিদগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সৈকত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category