• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

কচুয়ার কালা রাজাবাবু ষাঁড়ের মূল্য ৯ লাখ

Lovelu / ২৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

ওমর ফারুক সাইম॥

কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া মজুমদার বাড়ির কবির হোসেনের ষাঁড় কালা রাজাবাবুর মূল্য হাকাচ্ছেন ৯ লাখ টাকা। প্রবাস ফেরত কবির হোসেন প্রায় ৪বছর পূর্বে শখের বশবর্তী হয়ে পিজিয়ান জাতের একটি ষাঁড়ের বাচ্ছা কিনেন। বাড়িতে এনে আদর করে তার নাম রাখেন কালা রাজাবাবু। তিনি তার সন্তানদের মতোই ষাড়টিকে লালন পালন করতে থাকেন।

বর্তমানে বেশ মোটাতাজা কালো রঙের এই ষাঁড়টির উচ্চতা ৬ফুট ও লম্বায় ১০ ফুট। যার ওজন ১২শত কেজি। আসছে কোরবানি ঈদের বাজারে তিনি তার শখের কালা রাজাবাবুকে বিক্রি করবেন বলে ৯লাখ টাকা নির্ধারণ করেছেন।আগ্রহী ক্রেতাগণ তার গ্রামের বাড়ি কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের উত্তর প¦ার্শের মজুমদার বাড়িতে সরাসরি উপস্থিত হয়ে গরুটি দেখে ক্রয় করতে পারবেন বলে ষাঁড়ের মালিক জানান। তাছাড়া ষাঁড় সম্পর্কিত কোন তথ্য জানতে চাইলে কবির হোসেনের ব্যবহৃত ০১৮৮০-৯৯০১৮৩ অথবা ০১৮৭৫৭৭৩৯৩৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category