• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

শেখ হাসিনার নের্তৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভা

স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনায় এখন দেশ জুড়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ…..সিআইপি এম ইসফাক আহসান

Lovelu / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও চাঁদপুর -২ (মতলব উত্তর -মতলব দক্ষিণ) আসনের আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সিআইপি এম ইসফাক আহসান বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করার স্বপ্ন দেখছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনায় এখন দেশ জুড়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার পর এখন শিক্ষার হার শতভাগে উন্নীত করতে সরকার বৈষম্যহীন বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। স্মার্ট বাংলাদেশ গঠনের পূর্ব শর্ত অনুযায়ী তথ্য প্রযুক্তি নির্ভর একটি স্মার্ট শিক্ষিত জাতি গঠনের পরিকল্পনা নেয়া হয়েছে। দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার ১৫ জুন বিকেলে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ -সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছেংগারচর পৌর সভা নির্বাচনে কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, দলের বৃহত্তর স্বার্থে সে প্রার্থীর পক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হব। সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্ত্বে ও যুবলীগের যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম শ্যামলের পরিচালনায় সভায় বক্তব্য আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক,জেলা মহিলা আ’লীগ নেত্রী স্বপ্না আক্তার, সাবেক ছাত্রনেতা,মিরাজ খালিদ, এ্যাড. জসিম উদ্দিন,জেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদি মাসুদ,ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়,ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category