• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

ছেংগাচর পৌরসভায় নৌকা প্রার্থীর পথসভা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই মিলে নৌকার বিজয়ের সহযোগিতা করুন ….মেয়র প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার

Lovelu / ২৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

৯৮ সালে গঠিত ছেংগারচর পৌরসভায় অদ্যবধি এই মাঠে আওয়ামীলীগ করেছে এমন কেউ মেয়র হতে পারেনি।এবার মাঠ থেকে আওয়ামীলীগ করা ও আওয়ামী পরিবারের সন্তান নৌকা পেয়েছে।তাই আপনাদের সন্তান হিসাবে ও বঙ্গবন্ধুর নৌকাকে বিজয়ী করতে আপনাদের আন্তরিক সহযোগীতা চাই।

১৫ জুন বৃহস্পতিবার দুপুরে ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড়ে নৌকা মার্কার মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার তার পথসভার বক্তব্যে এসব কথা বলেন।

আরিফ উল্যাহ সরকার বলেন, দলমত নির্বিশেষে নৌকাকে বিজয়ী করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের সহযোগিতা করুন । আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাবো। তাই আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সর্মথন চাই।

তিনি আরো বলেন আমি ছেংগারচর পৌরসভার আ’লীগের কর্মী।কারো সন্তান,আবার কারো ছোট ভাই সমতুল্য। ছেংগারচর পৌরসভা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন সবাই যোগ্য। তারপরও দলীয় মনোনয়ন বোর্ড আমাকে নৌকা দেওয়ায় তাদের কাছে কৃতজ্ঞ। যারা মনোনয়ন পাননি আগামীতে হয়তো আপনারা পেতে পাড়েন। তাই সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা সবাই মিলে নৌকার পক্ষে কাজ করি এবং নৌকাকে বিজয়ী করি।

 

উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর সহায়ক রেফায়েত উল্লাহ দর্জির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি এড.হুমায়ুন কবির, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মাসাকাদজা হারুন মানিক, আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ও মোহনপুর পর্যটন কেন্দ্রের প্রতিষ্ঠাতা কাজী মিজানুর রহমান, ঢাকা তেজগাঁও কলেজের সাবেক জিএস ওবায়েদুল্লাহ ছিদ্দিকী কাজল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক রতন ফরাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একে আজাদ,ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এড.আক্তাররুজ্জামান, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু,ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী খানসহ ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category