• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারণা ও শান্তি সমাবেশ

দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হতে হবে….. মোঃ মিজানুর রহমান

Lovelu / ৩০৩ Time View
Update : শুক্রবার, ৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলা আওয়ামীরীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান(এসি মিজান) বলেছেন, আ’লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তা আ’লীগ সরকারের সময় হয়েছে। দলীয় নেতাকর্মীদের মাঝে মান-অভিমান থাকলে তা ভূলে গিয়ে দলের ও উন্নয়নের স্বার্থে এক হয়ে আ’লীগকে আরো শক্তি শালী করতে হবে । দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে বিজয় অসম্ভব।

শুক্রবার (৯ জুন) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী আইডিয়েল একাডেমির মাঠে আওয়ামী লীগ সরকারের উন্নয় কর্মকাণ্ডের প্রচারণা ও শান্তি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,পদ্মা সেতু, কর্নফুলী টানেল রুপপুর পরমানু বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বিনামূল্যে বই বিতরণ, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক, গৃহহীনদের গৃহদান,ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া আ’লীগেরই অবদান।

তিনি বলেন, আজকে যে শান্তি সমাবেশ এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টারই অংশ। কারণ, চিহ্নিত একটি অপশক্তি নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়। আ’লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টা কে প্রতিহত করবে।আমরা শান্তি বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবো। দেশকে স্মার্ট বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যে আ’লীগকে এক হতে হবে। আমরা মাঠে আছি এবং থাকব।

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক ভূঁইয়া সভাপতিত্বে ও ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য আতিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ফয়সাল ভূঁইয়া, বাগানবাড়ি ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রওশন আলী সরকার, মতলব ডিগ্রি কলেজ সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির।
পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নুর বেপারি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুবায়ের বাবু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপুসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category