• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে শ্রী শ্রী জনন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা মহোৎসব উদযাপিত

Lovelu / ১৬৮ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তরে শ্রী শ্রী জনন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে চরপাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী ভজন কীর্তন, বাউল সংগীত, পদাবলী কীর্তন, মহাভিষেক, আলোচনা সভা, দৈদিক নৃত্য ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এই মহোৎসব আয়োজন করে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের সিনিয়র অফিসার ডাঃ রাজিব চৌধুরী, চাঁদপুর জেলা ইসকন এর সভাপতি শ্রীমান জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার। কোন অসাম্প্রদায়িক কিছু নেই বাংলাদেশে। আমরা একে অপরের সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধনে অটুক। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যারা বিভিন্ন ফতোয়া দিয়ে উসকানি দিতে চায় এবং দেশে বিভিন্ন ধর্মের মধ্যে হানাহানি সৃষ্টি করতে চায়। এটা কখনো সম্ভব হবে না যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন।

তিনি আরও বলেন, আগমী জাতীয় সংসদ নির্বাচন আসতেছে। আর এই সময় বিএনপি জামায়াত নৈরাজ্যের ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। কিন্তু এসব করে তারা কখনো সফল হতে পারবে না, যতদিন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা শেখ হাসিনার সাথে আছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে নৌকার পক্ষে ভোট চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category