• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

ছেংগারচর পৌরসভায় ত্যাগী ও কর্মী বান্ধব নেতাকে নৌকার মনোনয়ন দিতে হবে — মো. মিজানুর রহমান

Lovelu / ১৯৪ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেছেন, আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ করছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণ শেষে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. মিজানুর রহমান একথা বলেন।

আগামী দিনে ছেংগারচর পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ ত্যাগী, কর্মী বান্ধব ও পরীক্ষিত নেতাকে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন মো. মিজানুর রহমান। দল প্রার্থী বাছাই করতে ভুল করলে নির্বাচনে জয় পেতে কঠিন হবে। জাতীয় ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের সমন্বয় করে নির্বাচন সম্পন্ন করার বিকল্প নেই।

এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category