• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা, ছাত্র গ্রেফতার

লোহাগড়ায় বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

Lovelu / ৩২৫ Time View
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

মো. আমজাদ হোসেন রতন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায় হামলার চেষ্টা চালায়। এসময় সাংবাদিকদের মৃত্যুর জন্য প্রস্তুত ঘোষণা ও কঠিন ভূমিকা এবং পুলিশের বাধার কারণে মানববন্ধনে হামলার চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার (২ জুন) বিকালে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নওয়াপাড়া, ফুলতলা ও নড়াইল থেকে আগত এবং লোহাগড়াসহ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের লোকজন একত্রিত হয়ে ২ শতাধিক লোকের উপস্থিতিতে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে যশোর-কালনা মহাসড়কে নিন্দা ও প্রতিবাদে ফেটে পড়ে।
দৈনিক আই বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ও সন্ত্রাসী, উপজেলার আলোচিত দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবি জানানো হয়।
এ মানববন্ধন চলাকালে পুলিশের সামনেই হামলার চেষ্টা করে মহড়া দেয় দিঘলিয়ার সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন সহ তার বাহামভুক্তরা।
পরে মানববন্ধনের উপর হামলার পরিকল্পনা ও সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা গ্রহনে পদক্ষেপ নেওয়ার দাবীতে লোহাগড়া থানায় সাময়িক অবস্থান কর্মসূচী, বিএমএসএস’র চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সাথে ওসি তদন্তের সন্তোষজনক আশ্বাসের প্রেক্ষিত মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ থানা প্রাঙ্গন ত্যাগ করেন।
এ সময় হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন, খন্দকার আছিফুর রহমান (বিএমএসএস চেয়ারম্যান), ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার, মহাসচিব সুমন সরদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর দিনার হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক- লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমান, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিল্টন শেখ, উপ-আইসিটি সম্পাদক রবিউল ইসলাম, সহ-সম্পাদক রহিমা খানম সুমী, রানা আহমেদসহ প্রমূখ।
আরো বক্তব্য রাখেন- খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, কৃষি ও সমবায় সম্পাদক নূর নবী সামদানী, উপ-দপ্তর সম্পাদক রাসেল হুসাইন, যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কামাল হোসেন, হান্নান, শেখ, তামিম হোসেন, ওয়াজেদ আলী, জাফর শিকদার,  বিডি খবরের বার্তা সম্পাদক আবুল কাশেম, লোহাগড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মনির খান, লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নয়ন শেখ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার ছদরুজ্জামান সহ শতাধিক সাংবাদিক উপস্থিত হয়ে প্রতিবাদে ফেটে পড়ে।
সাংবাদিক হত্যাচেষ্টার মামলা গ্রহণ ও তাদের গ্রেফতার না হলে সারাদেশে মানববন্ধন এবং কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category