• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

সিআইপি হলেন আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান

Lovelu / ৪৪৩ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

২০২১ সালে দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকারের কাছ থেকে সিআইপি নির্বাচিত হলেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আহসান গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান।

এম ইসফাক আহসান মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি সরকার বাড়ির কৃতি সন্তান, তিনি আহসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এসএম ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি’র সুযোগ্য সন্তান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য।
দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাণিজ্য মন্ত্রণালয় গত বুধবার এক প্রজ্ঞাপনে সিআইপিদের তালিকা প্রকাশ করা হয়, ওই তালিকায়

নিট পোশাক নিটওয়্যার (একক) শ্রেণীতে এম ইসফাক আহসান সিআইপি নির্বাচিত হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইপি (রপ্তানি) নীতিমালা অনুযায়ী তাদের নির্বাচিত করেছে সরকার।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় গত বুধবার এক প্রজ্ঞাপনে সিআইপিদের তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সিআইপি (রপ্তানি) নীতিমালা অনুযায়ী তাদের নির্বাচিত করেছে সরকার। আগামী এক বছরের জন্য এই ব্যক্তিরা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার পাবেন। এ ছাড়া জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার ও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন।

এ ছাড়া সিআইপিরা তাঁদের স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের জন্য ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category