• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন

কচুয়ায় মনপুরা ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

Lovelu / ১৯০ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩

ওমর ফারুক সাইম॥

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ঐতিহ্যবাহী মনপুরা ফাযিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসহাক খানের সভাপতিত্বে ও প্রভাষক শাহজাহানের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাদ্রাসা গভনিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ফয়সাল চৌধুরী জীবন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শিক্ষার্থীদেরকে প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়তে হবে। তিনি প্রতিষ্ঠানটির গুনগত শিক্ষা অর্জনের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে প্রতি বছর মেধাবৃত্তি প্রদান করা হবে। খুব কম সময়ের মধ্যে প্রতিষ্ঠানের অফিস কক্ষ থেকে শুরু করে প্রতিটি শ্রেণি কক্ষ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য ও ইউপি চেয়ারম্যান মো. নূর-ই- আলম রিহাত। কাদলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ গাজী ইউসুফ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মাঈনউদ্দিন মজুমদার মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, পরিচালনা পর্ষদের সদস্য মাছুম বিল্লাহ, অভিভাবক প্রভাষক আবু জাফর, প্রতিষ্ঠানের প্রভাষক সাইফুল মিজান, মো. রফিকুল ইসলাম, নাছির উদ্দিন, শিক্ষার্থী মো. জাকারিয়া ও সাফিয়া আল জারিয়া। অভিভাবক সমাবেশ শেষে মাদ্রাসার অফিস কক্ষে মাদ্রাসা গভনিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ফয়সাল চৌধুরী জীবনের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category