• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

হার না মানা যোদ্ধার নামই ‘শেখ হাসিনা’ ……অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২১২ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন জননেত্রী শেখ হাসিনা রেকর্ডগড়া চারবার প্রধানমন্ত্রী হয়ে দলকে এক হাতে সামলাচ্ছেন। যেন ক্লান্তি নেই। দীর্ঘযাত্রার ক্লান্তিহীন এ যোদ্ধার কাঁধে এখনো অনেক দায়িত্ব। দেশের প্রায় সব মানুষই স্বীকার করেন, হার না মানা যোদ্ধার নামই ‘শেখ হাসিনা’। বাংলাদেশ যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকবে ততদিন একটি মানুষও না খেয়ে থাকবে না। কেউ গৃহহীনও থাকবে না।

রবিবার (২১ মে) ১১টায় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ভি.ডব্লিউ.বি. কর্মসূচির উপকারভোগী মহিলাদের মাঝে খাদ্যশস্য (চাল) বিতরকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার মাত্র দুই মাসের মাথায় জাতির পিতা গৃহহীন-ভূমিহীনদের পুনর্বাসনের কাজ শুরু করেছিলেন। তার ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে দেড় লক্ষাধিক পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া এখনো চলছে। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, আর না থাকলে খাদ্যে সংকট পড়ে। আমাদের নেত্রী প্রায় সময়ই বলেন, বাড়ির আনাচে-কানাচে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না।

নুরুল আমিন রুহুল এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, প্রজ্ঞা মেধা ও বুদ্ধি দিয়ে দেশেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইস্পাত কঠিন হাতে নেতৃত্ব দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ বিশ্ব মন্ডলে অনুকরণীয় দৃষ্টান্ত।

ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান প্রধান, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নুরু উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আফজাল হোসেন গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. আব্দুর রব প্রধান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন প্রমুখ।

মাহবুব আলম লাভলু
তাং ২১-০৫-২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category