• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শেখ হাসিনা একজন সৎ ও ন্যায় নীতিবান রাজনীতিবিদ….অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৪৭৮ Time View
Update : শনিবার, ২০ মে, ২০২৩

শহীদুল ইসলাম খোকন:

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি বলেছেন আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সৎ ও ন্যায় নীতিবান রাজনীতিবিদ। যিনি নিজের জীবনের বিনিময়েও দেশের মানুষের শান্তি চায়, তার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার হাতে ক্ষমতা থাকলে দেশ আরো উন্নত হবে।

শনিবার(২০মে) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর হযরত সোলায়মান শাহ (র) এর মাজার সংলগ্ন মাঠে জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্ভাবনী ”কমিউনিটি ক্লিনিক ” মডেল গৃহিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব নিকটবর্তী। নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে দেশ আরো এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর জন্য আমরা দোয়া করি উনি যাতে দীর্ঘ হায়াৎ পান। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ ও জাতি ভালো থাকবে।

সাদুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, মোহনপুর ইউপির চেয়ারম্যান কাজী মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয়ু কামনা করে মিলাদ ও দোয়া করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category