• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব উত্তরে কভার ভ্যান-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ : চালক গুরুত্বর আহত

Lovelu / ১৭১ Time View
Update : শনিবার, ৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া মোড় সংলগ্ন মেইন রোডে মালবাহী কভার ভ্যান ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে। শনিবার ৬ মে সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি চালক মাহবুব হোসেন মারাত্মক হন। মালবাহী কভার ভ্যান ও সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশা ছেংগারচর থেকে লুধুয়ার পথে যাচ্ছিল। হঠাৎ করে অপরদিক থেকে আসা মালবাহী কভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। তাৎক্ষণিক সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক মাহবুবের মাথায় মারাত্মক জখম হয়ে রক্তপাত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে কভার ভ্যান চালক লিমন জানান, গাজীপুরের লামিয়া ট্রান্সপোর্টের এই গাড়িতে মালামাল নিয়ে ছেংগারচর যাচ্ছিল। উত্তর লুধুয়া মোড়ে আসলে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। কভার ভ্যানে থাকা কেউ আহত হয়নি।
ঘটনার পর মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category