• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

মতলবে ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Lovelu / ১৮৭ Time View
Update : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকায় ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার আড়াই ঘন্টা পর মাদ্রাসা ছাত্রের লাশ মিললো।
সোমবার দুপুরে রাকিব (৭) নামের এক মাদ্রাসা ছাত্র পৌরসভার চরমুকুন্দি এলাকায় ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে নিখোজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনেক খোঁজা খুজি করে আড়াই ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে, চরমুকুন্দি গ্রামের তার ফুফার বাড়ী থেকে দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। তার পিতা মোঃ দুলাল ঢাকার শনির আখরায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করে। মাতা রিংকি বেগমসহ ওখানে ভাড়া বাসায় থাকেন। তাদের পৈত্রিক বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলায়। সে মা বাবার একমাত্র সন্তান ছিল।

সাদেক উল্লাহ দেওয়ান, শামীমসহ এলাকাবাসী জানান, আজ দুপুর সাড়ে বারোটার দিকে বাড়ির লোকজনের সাথে রাকিব নদীর পাড়ে যায়। সকলের অগচরে সেও গোসল করতে নামে। সাঁতার জানতো না। এক পর্যায়ে তাকে না দেখলে সকলে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজি করে হদিস না মিললে ফোনে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।

এদিকে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল পৌনে তিনটার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান নূর বলেন, খবর পেয়ে আমরা প্রায় আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করি। ১৫ মিনিটের মধ্যেই নিচে বালির গর্তে আটকা পড়া অবস্থা থেকে তাকে মৃত উদ্ধার করি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category