• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলবে দরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরনণ

এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই…….. পরিকল্পনার প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ২৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

মাহবুব আলম লাভলু

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। কেননা আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আর অনেককে দেখেছি ক্ষমতায় এসে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।

২০ এপ্রিল বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামবাদ ইউনিয়নে সুজাতপুরে শাড়ি লুঙ্গী বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের যাত্রা অব্যাহত থাকুক এটা আমরা চাই। আমি একজন প্রতিমন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগার হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এদেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর দর্শনের কোনো বিকল্প নেই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই।বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।তাই তার পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে শাড়ি লুঙ্গি বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, চাঁদপুরের এডশনাল এসপি ইয়াসির আরাফাত,মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক কবির হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান,ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী,ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকারসাবেক ইউপির চেয়ারম্যান শাহ মোঃ আল আমিন ও লিয়াকত হোসেন, ইউপি সদস্য খলিলুর রহমান মিয়াজী প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, আওয়ামীলীগ নেতা স্বপন দেওয়াজী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category