• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সেনাপ্রধানের পক্ষ হতে ঈদ উপহার বিতরণে গুইমারা রিজিয়ন

Lovelu / ২৪২ Time View
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

মোঃ সালাউদ্দিনঃ

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন এলাকায় পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে। পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম সম্প্রদায়ের আনন্দের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।

ঈদের এই খুশি পাহাড়ী অঞ্চলের বসবাসরত মানুষের মাঝে বিলিয়ে দেয়ার লক্ষ্যে আজ হতে ঈদের দিন ও ঈদের পরবর্তী কিছুদিন যেন সাচ্ছন্দে নিশ্চিন্তে পরিবারে সাথে আনন্দ ভোগ করতে পারে সেলক্ষে অদ্য 17 এপ্রিল 2023 তারিখ রোজ সোমবার সকাল থেকেই রামগড় উপজেলার থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, গুইমারা উপজেলার বড়পিলাক বাজার মাঠ, এবং গুইমারা উপজেলার বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়নের আয়োজনে ৬০০ স্থানীয় জনসাধারণ পরিবারের মাঝে মাননীয় সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, ডাল, সাধারণ চাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবন, সেমাই, লুডুলস্‌, গুড়ো দুধ, মুরগী এবং পোলাও মুরগি রান্নার মসলাসহ যাবতীয় উপকরণ প্রদান করা হয়।

মাননীয় সেনাবাহিনী প্রধানের এই উপহার সামগ্রী অসহায়, দুস্থ, অচল পরিবারের দ্বারে দ্বারে গিয়ে রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন নিজে পৌছে দেন এবং অন্যান্য জায়গায় পৌছানোর ব্যবস্থা গ্রহণ করেন।

এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি, কমান্ডার, ২৪ আর্টিলারি ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে জিএসও-২ (ইন্ট), গুইমারা রিজিয়ন এবং গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

তিনি এ সময় পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বত্র জনসাধারণকে আহবান জানান।

এছাড়াও মাননীয় সেনাবাহিনী প্রধানের ঈদ উপহার সামগ্রী গ্রহনে আগত জনসাধারণকে শুভেচ্ছা জানান।

বক্তব্য সমাপনান্তে প্রধান অতিথি কর্তৃক সেনাবাহিনী প্রধানের ঈদ উপহার প্রদান করেন।

গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category