• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

Lovelu / ২৩৯ Time View
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিমের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ছেংগারচর এমএম কান্দি নিজ গ্রামে শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম উপস্থিত থেকে দলীয় নেতাকর্মী ও অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

এসময় মাহবুবুর রহমান সেলিম বলেন, ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা,খাবার-দাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসাসেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। নামাজ, রোজা, হ্জ্ব, যাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত।

এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিল শাহাদাত হোসেন ঢালী খোকন, মজিবুর রহমান প্রধান, শাহিনুর বেপারী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাড়ৈ, পৌর যুবলীগ নেতা লিটন ঢালী, আল আমিন’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category