• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Lovelu / ১৮৭ Time View
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তরে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করা হয়েছে। মতলব উত্তর উপজেলা প্রশাসন এর বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৪ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে থেকে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বের করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

পরবর্তীতে শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য ও তবলার মনোমুগ্ধকর লহড়া পরিবেশন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্ব করেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু। বক্তব দেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার মো. ওয়ালী উল্লাহ,

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি-০৫

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category