• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন

মতলবে ২ জনের জেল ও ৩ জনের দেড় লাখ টাকা জরিমানা

Lovelu / ২৯৭ Time View
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনের জেল ও ৩ জনের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার(৯ এপ্রিল ) দুপুর ২.০০ মিনিট থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান।

জানা যায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার ও বাল্কহেড এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫ জন ব্যাক্তিকে আটক করা হয়। এদের মধ্যে গোলাম রসুল ও মিজানুর রহমানকে প্রত্যেককে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং বাকী তিন জনকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

এ সময় মোহনপুর নৌ-পুলিশ স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার ও বাল্কহেড এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সরকারের আইন ও নিয়ম অমান্য করলে ব্যবস্হা নেওয়া হবে। উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category