• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

উলিপুরে বিদেশি মদসহ আটক ১

Lovelu / ৫০৪ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ৩০ বোতল বিদেশি মদসহ মোঃ জাহিদুল ইসলাম(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক জাহিদুল প্রত্যন্ত চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের উত্তর বালাডোবা এলাকার মৃত মোন্নাফ আলীর পুত্র।

জানা যায়, বুধবার(৫ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ সাইফুল্লাহ’র নেতৃত্বে সংগীয় ফোর্স উত্তর বালাডোবা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামের বসতবাড়ি থেকে ৩০ বোতল বিদেশি অফিসার চয়েস মদসহ তাকে আটক করা হয়।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদকমুক্ত যুব সমাজ গড়তে বন্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category