• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব উত্তরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Lovelu / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলা সাদুল্যাপুর ইউনিয়নের বেলতলী বেরীবাঁধ সংলগ্ন সরকারি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরের দিকে মতলব উত্তর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের পরনে কালো জাইঙ্গা,গায়ে কালো রঙের ফুল হাতা গেঞ্জি ও মুখে কাঁচাপাকা ছোট ছোট দাড়ি ও গলায় চেইন রয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে উপজেলার সাদুল্যাপুর ইউপির বেলতলী বেরীবাঁধ সংলগ্ন সরকারি পুকুর থেকে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে। পানিতে ডুবে মারা গেছে । তবুও আমরা লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category