• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের পিতার দাফন

Lovelu / ২৬৬ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিমে পিতা আলহাজ্ব মাওলানা আবদুল হাই রবিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা আবদুল হাই এর মৃত্যুতে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. শামসুল আলম এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার বাদ জোহর মরহুমের নিজ গ্রাম এমএম কান্দি ঈদগাঁহ ময়দানে জানাজা নামাজ শেষ পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়।
জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে শিল্পপতি গোলাম রাব্বানী মহসিন, মেজ ছেলে ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীবৃন্দ, সুধীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
শেষ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category