• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

স্কুলছাত্র মিরাজ হত্যা মামলায়

মতলব উত্তরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনোয়ারা গ্রেপ্তার

Lovelu / ২৫৩ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্র মিরাজ প্রধানিয়াকে হত্যার অপরাধে সাজাপ্রাপ্ত আসামি মনোয়ারা বেগম (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।২ এপ্রিল রাতে ঢাকার ধামরাই এলাকা থেকে মতলব উত্তর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ৩ এপ্রিল গ্রেপ্তারকৃত আসামি মনোয়ারা বেগমকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত মনোয়ারা বেগম লামচরি গ্রামের বাচ্চু প্রধানের স্ত্রী।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান ঢাকার ধামরাই থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ৬ জুন বিকেলে নিহত মিরাজের পিতা ও মিরাজ, জসিম উদ্দিন নামের ব্যাক্তির বাড়ির সামনে পৈত্রিক সম্পত্তিতে কাজ করতে গেলে পূর্ব থেকে প্রস্তুত থাকা আসামিরা মিরাজকে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় পরদিন ৭ জুন ভোর ৬টায় সে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় মিরাজের পিতা ফজলুল হক প্রধান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান ২ বছর তদন্ত শেষে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরী গ্রামের সেলিম প্রধান, হাশেম বেপারী, আলী এরশাদ, মনোয়ারা বেগম, মতিন মিয়া, ও নান্নু। এদের মধ্যে আলী এরশাদ ছাড়া বাকি আসামিরা পলাতক ছিল।

৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা করে জরিমানা করেছে চাঁদপুরের আদালত। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এই রায় প্রদান করেন।

২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এই রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category