• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

১৯৮ বিশ্বনেতাদের ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন

Lovelu / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিিউজঃ

বাংলাদেশের সাধারণ মানুষ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েয়েছেন ১৯৮ বিশ্বনেতা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অন্তত ৯২ জন নোবেলবিজয়ী। বুধবার (৪ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ওই ১৯৮ বিশ্বনেতার স্বাক্ষরসহ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এতে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বনেতারা বলেছেন, “আমরা প্রকাশ্যে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাচ্ছি।’’

তারা বলেন, ‘‘বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরাচারের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের স্থলাভিষিক্ত হয়েছে আশা; যেমনটা অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে।”

“আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন দিতে পেরে গর্বিত। এটা বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সূচনা। আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি এবং সাফল্য কামনা করছি।”

“আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশকে উন্নয়নের দিকে নেওয়ার কাজ করতে অধ্যাপক ইউনূস এখন মুক্ত। যেটি গত ছয় দশক ধরে তিনি বলে আসছেন। যেভাবে দেশের তরুণ সমাজ ইউনূসকে অনুপ্রাণিত করেছে। আমরা জানি তিনিও একটি নতুন উজ্জ্বল বাংলাদেশের নেতৃত্বে তরুণদের অনুপ্রাণিত করতে পারবেন। আমরা নিশ্চিত তিনি পুরো বিশ্বের লাখ লাখ তরুণকে অনুপ্রাণিত করবেন। যার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।”

বিশ্বনেতারা বলেছেন, “বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনা এবং গণতন্ত্রের উন্নয়নের যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে আমরা সেটিকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বকে একটি নতুন এবং উন্নত সভ্যতার দিকে নিয়ে যেতে বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের সব প্রচেষ্টাকে যে কোনোভাবে সমর্থন জানাতে প্রস্তুত আছি। কারণ অধ্যাপক ইউনূস এই বিষয়ে বারবার আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।’’

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতিতে সই করা বিশ্বনেতাদের মধ্যে আছেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্ডল্যান্ড, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এমিল কনস্টান্টিনেস্কু, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন-সহ প্রমুখ।

এছাড়া শান্তি, অর্থনীতি, সাহিত্য, চিকিৎসা, রসায়ন ও পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী অন্তত ৯২ জনও আছেন ওই তালিকায়। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ইরানের শিরিন এবাদি, কলম্বিয়ার হুয়ান ম্যানুয়েল সান্তোস, পূর্ব তিমুরের রামোস-হোর্তা, মার্কিন-অস্ট্রিয়ান রসায়নবিদ মার্টিন কার্প্লাসসহ অনেকে আছেন।

‘বাংলাদেশের জনগণ ও পুরো বিশ্বের শুভবুদ্ধির নাগরিকদের জন্য বার্তা’ শিরোনামে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের পুরো পৃষ্ঠাজুড়ে বিজ্ঞাপন আকারে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category