• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

১৫ নভেম্বর থেকে অফিস ৯টা-৪টা

Lovelu / ৩৪৫ Time View
Update : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে এটি কার্যকর হবে।সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শীত চলে আসায় অফিস টাইম ৮টা-৩টার জায়গায় ৯টা-৪টা করে দেওয়া হয়েছে।
এটা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য।

আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, স্কুল-কলেজ- এটা ওনাদের কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হবে।

বিদ্যুতের জন্য সময়সূচি এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এখনো সেটাই আছে। এখন এটা ৯টা-৪টা করে দেওয়া হলো। কারণ, শীতকালে ৮টার সময় অফিসে আসতে অসুবিধা হবে ।

অফিস সময় এক ঘণ্টা কমিয়ে দেওয়ার কোনো আউটপুট আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আছে, ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এক ঘণ্টা আগে ছুটি হয়ে যাচ্ছে। তার ফলে ওই সময়টাতে বেশি বিদ্যুৎ বাইরে দেওয়া সম্ভব হচ্ছে।

এর আগে, গত ২৪ আগস্ট অফিস সময় ৮টা-৩টা করেছিল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category