• রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

১৪ বছর ধরে দেখছি, সময় তো শেষ হয়নিঃ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

Lovelu / ৩৫২ Time View
Update : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ডেস্ক নিউজঃ

আওয়ামী লীগের সময় কবে শেষ হবে তার দিন তারিখ বিএনপির কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন, শেখ হাসিনার সময় শেষ, আওয়ামী লীগের সময় শেষ। সময়টা কবে শেষ হলো দিন তারিখ বলুন।

তিনি বলেন, ১৪ বছর ধরে দেখছি, সময় তো শেষ হয়নি। এখন আবার বলছেন সময় শেষ। দেখতে দেখতে ১৪ বছর। মানুষ বেঁচে থাকে কত বছর? দিন তারিখ ঠিক করে প্রেস কনফারেন্স করেন। আমরা যাতে এক গোছা গোলাপ, রজনীগন্ধা নিয়ে হাজির হতে পারি।

মঙ্গলবার (১৩জুন) বিকেলে হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কদের বলেন, বিএনপি বিদেশি শক্তিকে দিয়ে দুই বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে। বিএনপি এখনো মনে মনে মন কলা খাচ্ছে। মনে করছে ১ তারিখের মতো, অক্টোবর মাস। সেই তত্ত্বাবধায়ক। নিজের দলের ফখরুদ্দীন, মঈনুদ্দিনকে বসাবে। আমরা বেঁচে থাকতে সেটা আর হবে না।

তিনি আরও বলেন, এখন আবার বিদেশি শক্তিকে দিয়ে ওয়ান ইলেভেনের মতো দুই বছরের জন্য নিজেদের ইচ্ছে অনুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে। কীভাবে এটা মনে করলেন? সব খবর আমরা রাখি। ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই।কাদের বলেন, বিএনপির নেতারা বলছেন, শেখ হাসিনার সময় শেষ। আমি একটু জানতে চাই, ফখরুল সাহেব, আমির খসরু সাবেক, কবে শেষ? দিন তারিখ বলুন। ১৪ বছর ধরে তো শুনছি। বলে রোজার ঈদের পর, কোরবানির ঈদের পর, তারপর বলে বর্ষার পর, পরীক্ষার পর। এই বছর না ওই বছর? আন্দোলন হবে কোন বছর? দেখতে দেখতে ১৪ বছর। মানুষ বাঁচে কয় বছর?

তিনি বলেন, ফখরুল সাবেক, সময় যখন শেষ প্রেস কনফারেন্স করার সময়টা জানিয়ে দেবেন। আমরা এক গোছা গোলাপ, রজনীগন্ধার নিয়ে হাজির হব। সময়টা বলেন। যেন আমরা সময় মতো আপনাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কত কথা এরা বলে! জনগণের কাছে একটা বিষয় আমরা জানতে চাই, আপনারা কি মনে করেন শেখ হাসিনা দেশটা ভালো চালিয়েছেন? আপনারা কি মনে করেন, এত দিনে তাপমাত্রা, আল্লাহর কি রহমত, তাপমাত্রা কমে গেছে। লোডশেডিং কমে যায়নি? ফখরুল সাহেব আপনাদের দোয়া, শকুনের দোয়া কাজে লাগেনি। তাপমাত্রা আরও কমবে। লোডশেডিং আরও কমে যাবে। কয়টা দিন অপেক্ষা করেন। বাজেট প্রসঙ্গে বলেন, বাজেটে একটু ঘাটতি ছিল। জাপান সহযোগিতা করেছে। সোয়া ৪০০ মিলিয়ন।

কাদের বলেন, শেখ হাসিনা যখন বিদেশে সম্মানিত হন, বাংলাদেশের মানুষ খুশি হয়। কষ্ট পায় বিএনপি। তাদের কলিজা শুকিয়ে যায়। শেখ হাসিনা সম্মান আনছে দেশের জন্য, এটা যখন দেখে তখন তাদের মুখের দিকে তাকানো যায় না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে, তারা কোনোদিন পরাজয় মেনে নেবে না। ৫২ দল, ৫৩ দল এগুলো ভুয়া। বেগম জিয়া নাকি দেশ চালাবেন ডিসেম্বর মাসে!

কাদের বলেন, বিএনপি একটা দল! তারা আইন মানে না, বিচার মানে না। শালিস মানে না। তারা আইন অমান্যকারী।নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রস্তুত আছি। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। যারা বাধা দেয়, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি তাদের বাধা দেয় কিনা, আমরা তা দেখতে চাই। গাজীপুর, খুলনা, বরিশালের মতো সামনের সকল নির্বাচন সুন্দর হবে। সংবিধানের নিয়ম কারও জন্য অপেক্ষা করে না।

শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শফিউল আলম মহিউদ্দিন প্রমুখ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category